বাংলার মুখ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা দলে যোগ দেন।
যোগদানকারীদের নেতৃত্ব দেন শ্রী সুমন কুমার সাহা। এ সময় তার সঙ্গে ছিলেন সুকুমার পরামানিক, চন্দন দাশ, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডলসহ আরও অনেকে। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান এ যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি প্রমাণ করে আমাদের আদর্শ ও চিন্তা-চেতনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। এই কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।”
তিনি আরও বলেন, এ যোগদান কেবল সাংগঠনিক নয়, বরং ভ্রাতৃত্ব ও সমঝোতার নতুন বার্তা বহন করছে।
আপনার মতামত লিখুন :