চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

বাংলার মুখ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক।

এ ছাড়া বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন আজহারুল ইসলাম বিপশু (খেলাধুলা), জয় বড়য়া (সহ-খেলাধুলা), মো. মোজাম্মেল হক হৃদয় (সাহিত্য-সংস্কৃতি), শহীদুল কায়সার (সহ-সাহিত্য-সংস্কৃতি), তৌহিদুল ইসলাম ভূঁইয়া (দপ্তর), শাহরিয়ার উল্লাহ ফাহাদ (সহ-দপ্তর), নুজহাত জাহান (ছাত্রী কল্যাণ), শাফকাত শফিক (সহ-ছাত্রী কল্যাণ) প্রমুখ।

এ ছাড়া বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, সমাজসেবা ও পরিবেশ, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক, যোগাযোগ ও আবাসন, আইন ও মানবাধিকার এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বপ্রার্থী ঘোষণা করা হয়।

প্যানেলে সদস্য পদে আছেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির অভিযোগ করেন, চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে তারা কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি।