ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।
চিকিৎসকরা বলছেন, সচেতনতা বাড়ানো এবং মশা নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
আপনার মতামত লিখুন :