কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের একটি গোষ্ঠীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক জসিম উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রাথমিক কার্যক্রমে ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আপনার মতামত লিখুন :