রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।
তিনি জানান, শাটডাউনের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংক্রান্ত কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা চালু থাকবে।
গত কয়েক দিন ধরেই পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন চলছিল। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা হতাশ। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সুবিধা রয়েছে, তা আমাদের দেওয়া হচ্ছে না। এ কারণে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি।
আপনার মতামত লিখুন :