সৈয়দা রিজওয়ানা হাসান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া নিয়ে মতবিনিময় সভা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫ খসড়া চূড়ান্তকরণে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ তিন সিটি কর্পোরেশনের প্রতিনিধি।

আলোচনায় মূলত ছয়টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়—
১. রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি,
২. উন্নয়নস্বত্ত্ব বিনিময়,
৩. জলাধার ও অন্যান্য আইনের সঙ্গে সমন্বয়,
৪. রাজউকের পরিচালনা বোর্ডের কাঠামো,
৫. কৌশলগত মহাপরিকল্পনা,
৬. নগর পুনঃউন্নয়ন ও ভূমির পুনর্বিন্যাস।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাপা এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।