বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ সফরে তিনি যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স আয়োজিত “ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স”-এ অংশ নেবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা আঞ্চলিক মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সংকটকালীন সমন্বিত পদক্ষেপ বিষয়ে মতবিনিময় করবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনীগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সরকারি সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
আপনার মতামত লিখুন :