ভোট ১৬ অক্টোবর

রাকসু নির্বাচন ২১ দিন পেছালো


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২১ দিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় রাকসু নির্বাচন কমিশন।

সভা শেষে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।

এ অবস্থায় নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে কমিশন সর্বসম্মতভাবে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।