জাতিসংঘ সদর দপ্তরে নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভও ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান। তিনি সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
কূটনৈতিক মহলের মতে, এই বৈঠকগুলো বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও, জাতিসংঘ অধিবেশনে ইউনূস বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং একাধিক আন্তর্জাতিক সেশনে বক্তব্য রাখবেন।
আপনার মতামত লিখুন :