জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা না দিলে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শাপলাই এনসিপির প্রতীক। অন্য কোনো বিকল্প নেই। তা না হলে নির্বাচন কীভাবে হয়, কে কীভাবে ক্ষমতায় যায়—সবই আমরা দেখে নেবো।”
তিনি অভিযোগ করেন, এনসিপি যখন প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে তখনই শাপলা প্রতীকের বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। কিন্তু এতদিনেও প্রতীকের তালিকায় শাপলা যুক্ত করা হয়নি। সারজিসের ভাষায়, “তাহলে ওই তালিকায় শাপলা প্রতীক যুক্ত করার দায়িত্ব কার ছিল? নির্বাচন কমিশনে বসে কি নাটক দেখেছে, নাকি অন্য কারও ইশারায় কাজ করেছে?”
তিনি আরও জানান, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই শাপলা প্রতীক দিতে হবে। অন্য কোনো অপশন নেই। রাজনৈতিকভাবে সকল ভন্ডামির জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আপনার মতামত লিখুন :