নিষিদ্ধ আওয়ামী লীগ

রাজধানীতে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:১২ অপরাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ডিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ, গোয়েন্দা সদস্য ও স্থানীয় জনতা মিলে তাদের আটক করে। গ্রেপ্তারদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৬০টি ব্যানারও উদ্ধার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, এর আগেও একই ধরনের ঝটিকা মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।