সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বিষয়টি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর বোন মাহজাবিন আহমদ মিমি।
তিনি জানান, সোহেল তাজের বিদেশযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। তবে কখন এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটে থাকতে পারে। কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।
এদিকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সোহেল তাজের নামে ‘ভ্রমণরোধ’ থাকায় তিনি দেশ ত্যাগ করতে পারেননি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসনে পুনরায় নির্বাচিত হয়ে ২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :