এ এম এম নাসির উদ্দিন

কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না। নির্বাচন হবে আইন ও বিধি মোতাবেক, বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ এ অংশ নিয়ে তিনি বলেন, “আমরা পাঁচজন শপথ নিয়েছি, কিন্তু কাজ করাই আপনাদের দিয়ে। তাই এই শপথের দায়ভারও আপনাদের ওপর।”

সিইসি আরও জানান, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে কমিশন এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার কমিশনের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের যুদ্ধে আপনারাই সৈনিক। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই—জাতির জন্য আসুন, সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিই।