নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ জানিয়েছেন, ভোটার তালিকার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। এর মধ্যে রাজধানী ঢাকায় বসবাস করছেন ১ কোটি ৫১ লাখ মানুষ। তিনি রবিবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে সুশীল সমাজের সঙ্গে সংলাপে এ তথ্য জানান।
ইসি তাহমিদা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে জনসংখ্যা প্রকাশ করেছে তা প্রশ্নবিদ্ধ এবং পরে কমিয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার মতে, নির্বাচন কমিশনের তথ্য একদম সঠিক। প্রবাসী জনসংখ্যা বাদ দিলে ভোটার তালিকাভিত্তিক দেশীয় জনসংখ্যা ১৯ কোটি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিনি খোলা মাঠে ভোটগ্রহণের পক্ষে মত দেন। ইসি বলেন, স্বচ্ছ নির্বাচন করতে হলে ওপেন স্পেসে ভোটগ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বিবিএসের তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ, যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ এবং নারী ৮ কোটি ৫৬ লাখ।
আপনার মতামত লিখুন :