বি এম মোজাম্মেল গ্রেপ্তার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ডিবি।

রোববার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গুলশান বিভাগের ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোজাম্মেল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকায় মোট আটটি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।