বিসিবি নির্বাচন

নানা নাটকীয়তা ও বর্জনের পর চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বহু নাটকীয়তা, বয়কট ও প্রার্থিতা প্রত্যাহারের পর অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়।

শেষ মুহূর্তেও নাটকীয়তা কমেনি। ক্যাটাগরি–২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া নির্বাচনের আগের রাতে সরে দাঁড়ান। তবে একই ক্যাটাগরিতে নতুন করে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ইফতেখার রহমান মিঠু। ফলে ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৪ জন প্রার্থী লড়ছেন, যেখান থেকে নির্বাচিত হবেন ১২ জন।

অন্যদিকে বিভাগীয় ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছেন ৮ প্রার্থী।

বিসিবি নির্বাচন ২০২৫-এর ভোটের চিত্র:

  • মোট ভোটার: ১৫৬ জন

  • সরাসরি ভোট: ৯৮ জন

  • ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

  • ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা): মোট ভোট ৩৫, ই-ব্যালট ১৯

  • ক্যাটাগরি–২ (ক্লাব): মোট ভোট ৭৬, ই-ব্যালট ৩৪

  • ক্যাটাগরি–৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস দল): মোট ভোট ৪৫, ই-ব্যালট ৫

👉 নানা টানাপোড়েনের পর ভোটযুদ্ধের মধ্য দিয়েই নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বিসিবি।