পবিত্র কুরআনের আলো ছড়িয়ে পড়ুক বিশ্বময়, এই স্লোগানকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতাটি আয়োজন করছে তাব্রীসুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
পুরস্কার ও বিশেষ আয়োজন
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার নগদ পুরস্কার, স্বর্ণ ও রৌপ্য পদকসহ আকর্ষণীয় উপহার এবং বিশেষ ইহসান কার্ড।
গ্র্যান্ড ফাইনালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতার বিভাগ
দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা—
অংশগ্রহণের নিয়মাবলি
অংশগ্রহণে আগ্রহীরা যেকোনো স্বীকৃত হিফজ প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর। প্রতিযোগিতার প্রতিটি ধাপেই থাকবে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন।
ফরম সংগ্রহ স্থানঃ
আল আযহার লাইব্রেরী
০১৮৮৬৩০৩৮৩৭ সাত মসজিদ মোহাম্মদপুর ঢাকা
বাছাই পর্বের সময় ও স্থান
মোহাম্মদপুর থানা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
ফরম সংগ্রহ করা যাবে আল আহহার লাইব্রেরি, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা থেকে।
আয়োজন তত্ত্বাবধান
প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাওলানা মাহীদ হাসান দা.বা., প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও তাব্রীসুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
যোগাযোগ:
📞 মোহাম্মদপুর প্রতিযোগিতা: ০১৯১১০৫৫৭৮৬
আপনার মতামত লিখুন :