ছোলা আমাদের পরিচিত এক পুষ্টিকর খাদ্য উপাদান। অনেকেই ভুনা বা রান্না করা ছোলা খেতে ভালোবাসেন, তবে বিশেষজ্ঞরা বলছেন—রান্না করা নয়, ভেজানো কাঁচা ছোলাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী।
কাঁচা ছোলায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও ভিটামিন, আর ফ্যাটের পরিমাণ খুবই কম। ফলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখে।
স্বাস্থ্যগুণ এক নজরে—
🔹 ওজন কমায়: ভেজানো ছোলায় থাকা ফাইবার ও প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়।
🔹 রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে: এতে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট ও ফাইবার হজম ধীর করে, ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকে এবং টাইপ–২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।
🔹 চুলের যত্নে কার্যকর: ছোলায় থাকা ভিটামিন এ, বি৬, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ চুলের বৃদ্ধি ও স্বাস্থ্য বজায় রাখে এবং অকালপক্কতা রোধে সাহায্য করে।
🔹 হার্ট ও রক্তচাপের জন্য উপকারী: ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়।
🔹 হিমোগ্লোবিন বৃদ্ধি করে: আয়রনসমৃদ্ধ ছোলা রক্তাল্পতা দূর করে, বিশেষত অ্যানিমিয়া ও গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।
🔹 বার্ধক্য রোধে সহায়ক: ছোলায় থাকা ম্যাঙ্গানিজ ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ কমিয়ে ত্বককে রাখে তরুণ ও উজ্জ্বল।
বিশেষজ্ঞদের পরামর্শ, সকালে খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলা নিয়মিত খেলে শরীর থাকবে ফিট, ত্বক ও চুলও পাবে প্রাকৃতিক সৌন্দর্য।
আপনার মতামত লিখুন :