খ্যাতনামা শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে সৈয়দ মনজুরুল ইসলামকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার হার্টে দুটি রিং পরান। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে তার অবস্থা আবারও অবনতি ঘটে। শেষ পর্যন্ত শুক্রবার বিকেল ৫টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাহিত্যাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনাধর্মী লেখায় তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে।
তার মরদেহ শুক্রবার রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। শনিবার সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা =-=
আপনার মতামত লিখুন :