ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ ৯ গ্রেফতার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মোঃ তালেবুর রহমান বলেন, বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত কাদেরকে (৫৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচারপত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহাদাত হোসেন ছাড়াও গ্রেফতার হয়েছেন মাসুদ রানা, হাবিবুর রহমান, কাইয়ুম মিয়া, সেলিম উদ্দিন, আরিফুল ইসলাম, শহীদুল হক, জাকির হোসেন ও ফজলুল করিম।

উল্লেখ্য, শাহাদাত হোসেনের নাম আগে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধরের ঘটনায়। এছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়ে আলোচনায় আসেন।