বাংলাদেশ ব্যাংক

শনিবার ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক আগামী ১৮ অক্টোবর (শনিবার) হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আজ প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে সেই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে।