শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে: বেবিচক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

সবার সম্মিলিত প্রচেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, “সবার সমন্বিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, বিস্তারিত পরে জানানো হবে।”

তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময় কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় এখনো দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ওই অংশে কাজ করছে।

এর আগে দুপুরে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।