সুপ্রিম কোর্ট

দেড় মাস পর খুলছে সুপ্রিম কোর্ট


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৭:০০ অপরাহ্ন

দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অবকাশকালীন ছুটিতে জরুরি বিষয় নিয়ে হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে সীমিত বিচার কার্যক্রম চলমান ছিল।

অবকাশ শেষে রীতি অনুযায়ী রবিবার সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ও আইনজীবীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীরা অংশ নেবেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চা-চক্র ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিকেল ২টা থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।