দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে উপসচিব মরিয়ম মিতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে— ভবিষ্যৎ জাতীয় বেতনস্কেলের সঙ্গে ভাতা সমন্বয় করা, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ অনুযায়ী নিয়োগের শর্ত পালন করা এবং কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :