পরীবাগ ফুটওভার ব্রিজ এখন মৃত্যুঝুঁকি


সামসুল আলম (নাট্যকার, লেখক, সাংবাদিক) প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

আজ সকালে পরিবাগ ফুট ওভার পাড় হতেই চোখে পড়ল এক করুন বেহালদশার চিত্র, পরিবাগ ফুট ওভার ব্রীজটির নেই মা বাবা, নেই প্রশাসনের সুদৃষ্টি , নেই কোন আন্দোলনের নেতা কর্মী,, অধিকার আদায়ের কেউ ।

অথচ স্বৈরাচার পতনের সূচনা, কোটা আন্দোলনের সময় এই ফুট ওভার ব্রীজটি ছিল, ফটোসাংবাদিক,মিডিয়া এবং সাধারণ মানুষের কোলাহল ভীড়ে মুখরিত ।সরকার পতন হল, কোটাও গেল । আশেপাশের মেট্টোরেলের পিলার গুলো নানান রং ,ছবি এঁকে ইতিহাস সমৃদ্ধ করল । এই ব্রীজের খবর কেউ নিলনা । ফুট ওভার ব্রীজটি শতভাগ একটা মৃত্যু ফাদ, তবুও মৃত্যুর ঝুঁকি নিয়ে পাড় হলাম । বৈষম্যের চরম উদাহরন হতে পারে এ ব্রীজটি ।। তবুও চলছে,,, যতক্ষণ না জীবন যাবে মরন ফাঁদে, প্রশাসন কতৃপক্ষের হুস হবে না কি ততক্ষণে?