সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় আরও ১-২ বছর থাকবেন। তিনি বলেন, এরপর নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে বিএনপি পুরো মেয়াদ পূর্ণ করতে পারবে কি না তা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের শক্তি পুনঃসংগঠনের ওপর।
ফেসবুকে ‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামের ধারাবাহিক পোস্টে তিনি আরও লিখেছেন, “অদক্ষতা, আইন-শৃঙ্খলা অবনতি বা ছাত্রচাপের কারণে সংস্কার-মিশনে ব্যর্থ হলে, নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা পরিবর্তিত হবে এবং ড. ইউনূসকে প্রেসিডেন্ট করে জাতীয় ঐকমত্য সরকার গঠিত হতে পারে।”
তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তনের সম্ভাবনার খবরে আগামী পাঁচ বছর বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ এবং সহিংসতার মধ্য দিয়ে যাবে। অর্থনীতি স্থবির থাকবে, দরিদ্র জনগোষ্ঠীর পরিস্থিতি আরও বিপন্ন হবে এবং সামাজিক-অর্থনৈতিক সূচকে বাংলাদেশ পিছিয়ে থাকবে।
ইকবাল করিম ভূঁইয়ার এই বিশ্লেষণ আগামী কয়েক বছরের রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে চিন্তাভাবনার ইঙ্গিত দেয়।
আপনার মতামত লিখুন :