হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞরা আগুন লাগার কারণ ও দায়িত্ব নির্ধারণের জন্য বিমানবন্দরে আসবেন।
শনিবার বেলা পৌনে ১২টায় কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে এবং ফায়ার ব্রিগেডের ইউনিট ১৫–২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, ওই এলাকায় কেমিক্যাল নয়, খাদ্যপণ্য বেশি ছিল।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে এবং রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ নেবে।
আপনার মতামত লিখুন :