রাজধানীতে দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৫০৯টি মামলা হয়েছে। অভিযানে ডিএমপি ট্রাফিক বিভাগের সদস্যরা জরিমানা করেছেন অনেককে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার এক হাজার ৭২১টি মামলা, ৩৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৯০টি গাড়ি রেকার করে। একইভাবে শুক্রবার ৭৮৮টি মামলা, ২০১টি গাড়ি ডাম্পিং এবং ৩১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :