বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি উপযুক্ত ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা সঠিকভাবে চিহ্নিত ও বিকাশের সুযোগ দিতে হবে।
শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির যুগে নিজেকে দক্ষ করে গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষাব্যবস্থায় রূপান্তরিত করতে বিএনপি ইতোমধ্যেই বিশেষজ্ঞ টিম তৈরি করেছে এবং তারা বেশ কিছু অগ্রগতি অর্জন করেছে।
তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি শিক্ষার্থীর লুকানো প্রতিভা উদ্ভাবন এবং বিকাশের সুযোগ নিশ্চিত করাই দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি।
আপনার মতামত লিখুন :