জাতীয় ঐকমত্য কমিশন মঙ্গলবার (২৮ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে তৈরি সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার হাতে সুপারিশপত্র প্রদান করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
সুপারিশ হস্তান্তরের পর কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রিয়াজ আজ দুপুর ২টায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন।
আপনার মতামত লিখুন :