রাজধানীর হাজারী বাগে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

রাজধানীর হাজারী বাগে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিড রাজবংশী (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২ টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর বিকাল সোয়া তিন টায় মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ ভাগলপুর লেন এর রানা রাজবংশীর ছেলে অর্কিড। স্বজনরা জানিয়েছেন, পাশের বাসায় শিশুটি তার ফুফুর বাসায় গিয়েছিল।
ঐ ভবনের ছয় তলায় থাকে তার ফুফু।ঐ ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে মারা যায়।