ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক প্রতিমন্ত্রী মিলন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন সূত্র জানায়, মিলনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে পুনরায় এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে মিলন এক সংবাদমাধ্যমকে বলেন, “আমি ভুলবশত পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম, যেখানে আমার নাম ‘মিলন’ লেখা নেই। পাসপোর্টজনিত এই ভুলের কারণে আমাকে ফেরত পাঠানো হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।