প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। বৈঠকটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনায় শুরু হওয়ার কথা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ উদ্যোগে এই বৈঠকে যাচ্ছেন। এটি প্রধান উপদেষ্টার আহ্বানিত বৈঠক নয়।

সূত্র বলেছে, বৈঠকটি আগেই নির্ধারিত সিডিউল অনুযায়ী করা হয়েছে এবং সেখানে আসন্ন নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন বিষয়টি আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকের বৈঠকে ঠিক কী আলোচনা হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

তিন বাহিনীর প্রধানরা ইতিমধ্যে নিজ নিজ দপ্তর থেকে যমুনার উদ্দেশ্যে বেরিয়েছেন।