রাজধানীর কদমতলী থানার পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ শাকিব (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৯টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিব কুষ্টিয়ার কুমারখালী থানার বহলবাড়িয়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাহকঃ মোঃ সাবু হোসেন চাচাতো ভাই, ০১৬৪০৩৯৩৯১১
আপনার মতামত লিখুন :