নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত গণতান্ত্রিক সমাজতন্ত্রী জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে এক বক্তৃতায় তিনি দাবি করেন, “এই নির্বাচনের পর আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে।”
ট্রাম্প বলেন, “এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়েছিল। কিন্তু গত রাতে নিউইয়র্কে আমরা তার একটি অংশ হারালাম।”
তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এখন কমিউনিজম ও সাধারণ বুদ্ধিবিবেচনার মাঝখানে এক কঠিন বিভাজনরেখায় দাঁড়িয়ে আছে। তার ভাষায়, “এখন আমেরিকার সামনে রয়েছে— হয় একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন, নয়তো একটি অর্থনৈতিক অলৌকিকতার পথ।”
ফ্লোরিডার প্রসঙ্গে তিনি বলেন, “খুব শীঘ্রই নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসা মানুষের নিরাপদ আশ্রয় হবে ফ্লোরিডা।”
ডেমোক্র্যাটদের উদ্দেশ করে ট্রাম্পের অভিযোগ, তারা একজন ‘কমিউনিস্ট’-কে মেয়র নির্বাচিত করে আমেরিকাকে ‘কিউবা বা ভেনেজুয়েলার পথে’ নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়াকে পরাজিত করেছেন।
বিজয়োৎসবে ট্রাম্পকে উদ্দেশ করে মামদানি সংক্ষেপে বলেন,
“তার জন্য আমার চারটি শব্দ— টেলিভিশনের ভলিয়ুম বাড়ান।
আপনার মতামত লিখুন :