জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সাথে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, কাজী আনিস ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ কোটি ৩৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৪৯.৪৩ একর জমি, গুলশানে একটি প্লটসহ মোট সম্পদের মূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। এছাড়া ৩৯টি বিও হিসাব, ২০টি ব্যাংক হিসেবে মিলে ১ শত কোটি টাকার বেশি লেনদেন পাওয়া গেছে, যা সন্দেহজনক বলে দাবি দুদকের।
মানিলন্ডারিংসহ দুর্নীতির অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর দুদক মামলাটি দায়ের করে। তদন্ত চলমান থাকায় আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালত মত দেন।
আপনার মতামত লিখুন :