সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাতেই ধানমন্ডির বাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে পড়াশোনা শেষে সেখানেই প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে তিনি পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।
তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র, অর্থ এবং ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :