আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আরও ১৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের আগে তাদের বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা লিখিতভাবে দাখিল করতে হবে। আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর ৬ সেট কপি, উপযুক্ত প্রমাণসহ আপত্তি জানাতে হবে। এ ক্ষেত্রে আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।
শুনানি শেষে আপত্তি গ্রহণ বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি, এবং কমিশনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
প্রাথমিকভাবে নিবন্ধনের অপেক্ষায় থাকা ১৬টি সংস্থা হলো—এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, রেসডো, রাসটিক, বাঁচতে শেখা, পাশা, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র, বি-স্ক্যান, যুব একাডেমি, এসডিএস এবং উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
এর আগে গত বৃহস্পতিবার ইসি স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে।
আপনার মতামত লিখুন :