রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। জুলাই অভ্যুত্থানের পর এটি তাঁর প্রথম জেলা সফর। শনিবার সকাল পৌনে ১০টার দিকে হেলিকপ্টারযোগে পাবনায় আসেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।
সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি পাবনা কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন। পরে তিনি নিজ বাড়িতে নিকটাত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি সার্কিট হাউসে রাতযাপন করবেন। রোববার সকালে গার্ড অব অনার শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর পাবনায় এটি তাঁর পঞ্চম সফর। সর্বশেষ গত বছরের ৯ জুন তিনি পাবনায় গিয়েছিলেন। এর দুই মাস পর ঘটে ছাত্র-জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতন।
আপনার মতামত লিখুন :