হাইকোর্টে ২২ বিচারপতির স্থায়ী নিয়োগ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের পর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত ২৩ জনের মধ্যে ২২ জনের নিয়োগ স্থায়ী করা হয়েছে। তবে একজনের নিয়োগ স্থায়ী হয়নি।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ স্থায়ী নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নিয়োগ স্থায়ী করা হয়নি; তিনি বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে।

গত বছরের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত এসব বিচারপতি পরদিন শপথ নেন এবং তাদের নিয়োগ কার্যকর হয়।

স্থায়ী নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।