ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

রাজধানীর ধোলাইপাড়ে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বাসে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এ ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ও যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। ধোলাইপাড়ের এ ঘটনা সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।