আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন

আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে এই ভাষণ প্রদান করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তাঁর এ ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। জাতির উদ্দেশে এই ভাষণকে চলমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড।