ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আব্দুস সালাম ব্যাপারীকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২৮(২) ধারা অনুযায়ী, মো. আব্দুস সালাম ব্যাপারীকে তিন বছরের মেয়াদে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগের জন্য সরকারের অনুমোদন দেওয়া হয়েছে।
আব্দুস সালাম ব্যাপারী এর আগে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা ওয়াসার এমডি ছিলেন মো. শাহজাহান মিয়া, যিনি একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ওই দিন তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়।
পরে, গত ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে ডিএসসিসি প্রশাসক এবং ১৮ মে ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়েছিল।
আপনার মতামত লিখুন :