সরকার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজ জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি করা হয়।
আপনার মতামত লিখুন :