আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী রবিবার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইসি সংলাপ করবে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে।
অন্যদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে অংশ নেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনভর আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন।
আপনার মতামত লিখুন :