ধানমন্ডিতে পৌঁছেছে দুটি বুলডোজার


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে পৌঁছেছে দুটি বুলডোজার। সঙ্গে থাকা একদল তরুণ জানান, তারা বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী। রোববার সন্ধ্যায় ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে তারা এলাকায় জড়ো হন। পরে ঐতিহাসিক বাড়িটিতে ভাঙচুরও চালানো হয়।

এ উত্তেজনার মধ্যেই সোমবার ঘোষণা করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়। গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধের অভিযোগে এটি প্রথম রায়।

তিন অভিযুক্তের মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি মামুন ইতোমধ্যে ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দিয়েছেন। মোট পাঁচটি অভিযোগে অভিযুক্ত এই মামলার রায় ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বেলা ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।