ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা: পুলিশ ও সেনার লাঠিচার্জে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ মামলার রায় ঘোষণার দিনে বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ ও সেনা সদস্যরা। সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজন সেনা সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকে করে দুইটি বুলডোজার নিয়ে ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের তরুণরা ভবনে ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের থামাতে লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলার সময় একজন সেনা সদস্য আহত হন।

পুলিশ জানিয়েছে, ৩২ নম্বর সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে জনসাধারণকে নিরাপদে রাখতে তারা ব্যবস্থা নিয়েছে। বুলডোজার দুইটির মধ্যে একটি নামানো হয়নি, আর অপরটির চালক পালিয়ে যায়।

এর আগে, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ওই বাড়িতে আগুন ও লুটপাট চালানো হয়। এরপর ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিতে বাড়িটি আংশিকভাবে ধ্বংস করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “তারা ভবনটি ভাঙতে এসেছিল। আমরা তাদের বুঝিয়ে থামানোর চেষ্টা করেছি।