আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, জুলাইয়ের সহিংসতায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রায়ের সত্যায়িত কপি ইতোমধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজসাক্ষী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও নথি পাঠানো হবে কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে।
প্রসিকিউটর তামিম বলেন, অভিযুক্তরা রায় চ্যালেঞ্জ করতে চাইলে তাদের ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল বিভাগে আপিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলকে তাদের দণ্ডাদেশের তথ্য সরবরাহ করবে, যার ভিত্তিতে রেড নোটিশ জারি করা হবে।
আপনার মতামত লিখুন :