দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ১০ ঘণ্টা পর বুধবার সকাল ১০টার পর তাকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়।
ফোনে সাংবাদিকদের সোহেল বলেন,
“প্রায় ১০ ঘণ্টা পর বাসায় ফিরলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।”
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান,
সোহেলকে “রাতের একটি বিষয়ে কথা বলার জন্য” আনা হয়েছিল এবং পরে “রাতেই ফেরত পাঠানো হয়েছে।” তবে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ হয়েছে তা তিনি জানাননি।
সোহেল বলেন, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (NEIR) কার্যকরের প্রেক্ষাপটে ১৬ ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার ধারণা, “ওপরের মহলের নির্দেশনায়” ওই সংবাদ সম্মেলন না করতে মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে।
সোহেল অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক। তাকে মঙ্গলবার রাত ১২টার দিকে বাসা থেকে নিয়ে যাওয়া হলে পরিবার অভিযোগ করে যে, ‘ডিবি পরিচয়ে’ কিছু লোক তাকে তুলে নিয়েছে। রাতেই বিষয়টি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আপনার মতামত লিখুন :