বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন , তাদের কোন জন ভিত্তি নাই । শহীদ জিয়া , বেগম খালেদা জিয়া , তারেক রহমানের ইমেজ ও আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা ভয় পায় , তারাই জিয়া পরিবারের জনপ্রিয়তা নিয়ে আতঙ্কে থাকে ।
জিয়া পরিবারের অবস্থান জনগণের হৃদয়ের মণিকোঠায় । তাঁদের ছবি দেখিয়ে বিএনপির ভোট সংগ্রহের প্রয়োজন হয় না । নির্বাচন আসলেই জনগণ তাঁদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বিএনপিকে নির্বাচিত করে ।
তিনি বুধবার বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাটের দর্শা বাজারে গণ সংযোগকালে পথ সভায় আজ নির্বাচন কমিশনে বিএনপির নির্বাচনী প্রচারণায় শহীদ জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে এনসিপির প্রস্তাবে সমালোচনা করে
এসব কথা বলেন ।
পথ সভার আগে তিনি বাজারে গণ সংযোগ করে তারেক রহমানের ৩১ দফা , জন কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং ধোবাউড়া – হালুয়াঘাটের উন্নয়নে তাঁর নিজস্ব কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন ।
পথ সভায় তিনি বলেন, বিএনপি আইন মেনেই রাজনীতি করে । নির্বাচনের শিডিউল ঘোষণার পর আইন অনুযায়ী দলীয় প্রধানের ছবি নিয়েই বিএনপি নির্বাচনী প্রচারনায় অংশ নেবে । অতীতেও তা হয়েছে । আওয়ামী লীগ যেমন জিয়া পরিবার ও বিএনপির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে ভয় পেতো , তেমনি নবীন-প্রবীণ অন্য দলও ভয় পায় । হিংসা করে কোনো কিছু অর্জন করা যায় না , নবীন দলকে তা অনুধাবন করার সক্ষমতা অর্জন করতে হবে ।
তিনি জনধাধারণের প্রতি অসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন , নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি জনগণকে গণতন্ত্র ও অধিকার ফিরিয়ে দেবে এবং ছাত্র, শ্রমিক , কৃষক , যুবক , নারীসহ সকল শ্রেণী পেশার মানূষের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে । বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের একটি ফসলের সম্পূর্ণ উৎপাদন খরচ সরকার বহন করবে। ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য দামে উৎপাদিত পণ্য সরাসরি সরকারের কাছে বিক্রয় করতে পারবে । এ জন্য প্রতি ইউনিয়ণে একটি ধান ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে।খাল খনন করে সেচের ব্যবস্থা নেয়া হবে । প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্য , বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার ভাতা , প্রথম ১৮ মাসে এককোটি কর্ম সংস্থানের সৃষ্টি করবে।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সাঈদ উর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল ,পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মহিউদ্দিন ,উপজেলা বিএনপির নেতা মোরশেদ আলম ,জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আবদুল মালেক বক্তব্য রাখেন ।
আপনার মতামত লিখুন :